মনে হয় ছেড়ে যাই

খুব ধীরে নখে টেনে ঘষে তুলি

নুনছাল ,


কার্পেট গুটিয়ে রেখে ধীরে

পেশী খুলে মাংশ খুলে

হাড় মজ্জা দরজা খুলে চলে যাই


টের ও পাবেনা , সে তো ঘুমে ।


এইবেলা । দূরে যাই উড়ে যাই ।


দুপুর রোদ্দুরে

ফুটপাথে ঘুরে ঘুরে আসন্ন এপ্রিলে

এইসব মনে হয় ,


মনে হওয়া, তার বেশি নয় ।।

মন্তব্যসমূহ